১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

‘মুরগী পালনের’ বিরোধে বড় ভাইয়ের পরিবারের হামলায় ছোট ভাই নিহত’

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় ‘মুরগী পালনের’ পালনের বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের পরিবারের হামলায় ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত গিয়াস উদ্দিন দুদু (৫৫) একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তবে গ্রেপ্তারদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে না পারলেও নিহতের নিকটাত্মীয় বলে জানান ওসি।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জাবেদ মাহমুদ বলেন, মঙ্গলবার সকালে চকরিয়া পৌরসভার পশ্চিম কাহারিয়াঘোনা এলাকায় গিয়াস উদ্দিন দুদু’র পালিত মুরগী বড় ভাই সাহাব উদ্দিনের বাড়ীর আঙ্গিনায় লাগানো কিছু শাক-সবজীর গাছ নষ্ট করে। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের লোকজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এক পর্যায়ে গিয়াস উদ্দিন দুদু ও সাহাব উদ্দিনের পরিবারের স্বজনরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে গিয়াস উদ্দিন দুদু সহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। “
ওসি বলেন, “ নিহতের শরীরে ধারালো অস্ত্রসহ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। “
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জাবেদ মাহমুদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।