মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মুমিনুলকে অধিনায়ক করে ইমার্জিং কাপের দল ঘোষণা

শেয়ার করুন

বহুল আলোচিত ইমার্জিং টিম এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে আগামী ২৭ মার্চ। ঘরের মাঠে আলোচিত এই কাপের শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে মুমিনুল হককে অধিনায়ক ও নাসির হোসেনকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুমিনুল-নাসির ছাড়াও এ দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলা মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু।

এদিকে ইমার্জিং কাপের প্রথম দিনেই মাঠে নামছে অংশগ্রহণ করা আটটি দল। কক্সবাজারে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ এপ্রিল ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল নয়টায়। আর ফাইনাল ম্যাচটি হবে দুপুর দুইটায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এর আগে প্রথমে জানানো হয়েছিল ১৫ মার্চ থেকে শুরু হবে ইমার্জিং টিম এশিয়া কাপ। এরপর দ্বিতীয় দফায় জানানো হয় ২৫ মার্চ থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। তবে শেষ পর্যন্ত ২৭ মার্চ নির্ধারণ করা হয় আট দলের এ টুর্নামেন্ট।

এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে খেলবে আরও চারটি দল। আফগানিস্তান, হংকং, নেপাল ও মালয়েশিয়া। শুরুতে সংযুক্ত আরব আমিরাতের এ টুর্নামেন্টে খেলার কথা থাকলেও ব্যস্ত সূচির কারণে নাম প্রত্যাহার করে তারা।

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন ধ্রুব, সালমান হোসেন, নাসুম আহমেদ।

শেয়ার করুন