মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মুফতি আলী আহমদ হ্নীলা জামেয়া দারুস সুন্নাহর ভারপ্রাপ্ত পরিচালক

শেয়ার করুন


টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠায় শুরু কমিটির বৈঠকে মুফতি মাওলানা আলী আহমদকে ২মাসের জন্য ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা যায়-গত ১৭জানুয়ারী বাদে জুহুর ঐতিহ্যবাহী হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মৌলানা আফসার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরা কমিটি মাদ্রাসা মিলনায়তনে এক জরুরী বৈঠক পটিয়া জামেয়ার পরিচালক এত্তেহাদুল মাদারেছীন সেক্রেটারী জেনারেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে শুরা কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন,হ্নীলা ইউপির চেয়ারম্যান আলহাজ¦ এইচকে,আনোয়ার, ডাঃ জামাল আহমদ,মৌলভী ফরিদ আহমদ,মৌলানা নুরুল ইসলাম,টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মাওলানা মুজিবুর রহমানসহ শুরা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচ্য অভিযোগের ভিত্তিতে বর্তমান পরিচালক মৌলানা আফসার উদ্দিন চৌধুরীকে ২মাসের জন্য অব্যাহতি দিয়ে অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা আলী আহমদকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন,মাওলানা নুরুল ইসলাম ও আব্দু রহিম বোখারীর সমন্বয়ে ৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। উক্ত কমিটি আগামী ২মাসের মধ্যে শুরা কমিটির সভাপতি মাওলানা সুলতান যওক নদভীর নিকট তদন্ত রিপোর্ট পেশ করবেন। এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হলেও শিক্ষক-ছাত্রদের মধ্যে অঘোষিত গ্রুপের সৃষ্টি হওয়ার সাধারণ অভিভাবক এবং শুভাকাংখীরা উদ্বেগের মধ্যে রয়েছে।

শেয়ার করুন