৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

মুজিব চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

1240140_1384875231746580_36928897_n-240x300

পরিবহন সংস্থা দেশ ট্রাভেল থেকে ৫ লাখ চাঁদা দাবীর অভিযোগে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দেশ ট্রাভেলের এরিয়া ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে কক্সবাজার জৈষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার অন্যান্য আসামীর হলো, মুজিবুর রহমান চেয়ারম্যানের পুত্র হাসান মেহেদী রহমান, জয়নাল আবেদীনের পুত্র গিয়াস উদ্দীন, মৃত মোজ্জাফর আহমদের পুত্র শাকিল ও মোঃ কালুর পুত্র মোশারফ। জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মোরশেদ মুরাদ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) নির্দেশ দিয়েছে।
এজাহারে বাদী অভিযোগ করেন, মুজিবুর রহমান চেয়ারম্যানের ইন্ধনে গিয়াস উদ্দীন ও হাসান মেহেদী রহমান দেশ ট্রাভেলের কক্সবাজার পৌর শাখা থেকে ৫ লাখ চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে দেশ ট্রাভেলের কোন গাড়ি চলতে পারবে না বলে হুমকি দেয়। চাঁদা না দেয়ার ক্ষিপ্ত হয়ে গত ২ জুলাই আসামীরা পরিকল্পিতভাবে দেশ ট্রাভেলের কাউন্টারে হামলা চালায়। এসময় ম্যানেজার সাজ্জাদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষি মেরে ক্যাশে থাকা ৫০ হাজার টাকা লুট করে। এসময় লুটকারীকে ধাওয়া করলে আরো লোকজন এসে দেশ ট্রাভেলে ভাংচুর করে এবং কর্মকর্তাদের মারধর করে।
এজাহারে আরো বলা হয়, এই ঘটনায় কক্সবাজার সদর মডল থানায় মামলার এজাহার দায়ের করলেও রহস্যজনক কারণে পুলিশ মামলা নেননি। তাই বাধ্য হয়ে আদালতের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি করেছেন বাদী।
এ ব্যাপারে যোগাযোগ করেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।