১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

মুজিববর্ষ উপলক্ষে রামু সেনানিবাসে বৃক্ষ রোপন কর্মসূচি

নীতিশ বড়ুয়া, রামু: 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ জুন   (রবিবার) রামু সেনানিবাসের নবনির্মিত কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয় এবং এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গনে ১০০টি বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২০ মাননীয় সেনাবাহিনী প্রধান ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে নবনির্মত রামু সেনানিবাস কেন্দ্রীয় মসজিদের শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় আজ রবিবার মসজিদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, ওএসপি, এডব্লিউসি, পিএসসি। উল্লেখ্য যে,  বৃক্ষ রোপন কর্মসূচিতে সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল পদবীর সেনাসদস্যরা অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।