২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মুজিববর্ষে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করলো কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড় ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ৩মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতা-কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই ধারাবাহিকতায় কক্সবাজার পৌর ছাত্রলীগের নির্দেশে ৩মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে কক্সবাজার পৌর ছাত্রলীগের আওতাধীন ৪নং ওয়ার্ড়(উত্তর) ছাত্রলীগ।

সোমবার (২২ই জুন) ৪নং ওয়ার্ড়(উত্তর) শাখার সভাপতি আসিফুল করিম আসিফ তার নিজ গৃহে ফলজ , বনজ ও ভেষজ গাছের ১০টি চারা রোপনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে।তবে এর আগেও এই কর্মসূচীর অংশ হিসেবে রোববার (২১ই জুন) অত্র ওয়ার্ড়ের চাউল বাজার ইউনিট জাদিরাং বৌদ্ধ বিহারে ২০টি চারাগাছ রোপন করে।

এ বিষয়ে আসিফ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ মুজিব শতবর্ষে যেই কর্মসূচী হাতে নিয়েছে তারই অংশ হিসেবে পৌর ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আমরা ৩মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছি এবং এটি যথাযথভাবে আমরা পালন করবো।তাছাড়াও দেশরত্নের নির্দেশনায় আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যেকোনো মনাবিক বিপর্যয় মোকাবেলায় সর্বদা বদ্ধ পরিকর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।