২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মুক্তি পেয়েই হাসপাতালে মাহমুদুর রহমান

gazipur20161123131414গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে ভর্তি হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদুর রহমান।

এর আগে কারামুক্তির পর সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন মাহমুদুর রহমান। এসময় ফুল দিয়ে তাকে বরণ করে নেন তার অনুসারীরা।

গত ৩১ অক্টোবর একটি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এরপর মাহমুদুর রহমানের আইনজীবী বলেছিলেন, তার মক্কেল সব মামলায় জামিনে আছেন। তাই তার কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই। এর ধারাবাহিকতায় আজ মুক্তি পেলেন মাহমুদুর রহমান।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।