মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা

শেয়ার করুন

বিজ্ঞপ্তি;

কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। একইসাথে পরবর্তী ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনে ৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কায়সারুল হক জুয়েল, সভাপতি ও নুরুল হাকিম নুকি, সাধারণ সম্পাদক,
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা বরাবর প্রেরিত এই চিঠিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে অনেক দিন পূর্বে। সভা পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশনা দেয়া হলেও কোন উদ্যোগ গ্রহণ না করায় কক্সবাজার জেলা কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাংগঠনিক গতিশীলতা আনতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং আগামী ১৫ দিনের মধ্যে কক্সবাজার জেলার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে কেন্দ্রীয় সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরীকে প্রধান সমন্বয়কারী মনোনীত করে ০৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়।
এতে আরও বলা হয়েছে, সমন্বয় কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে কক্সবাজার জেলায় অবস্থানরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে সমন্বয় সাধন পূর্বক পূর্ণাঙ্গ কমিটি গঠন করত কেন্দ্রে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সমন্বয় কমিটি বাকি সদস্যগণ হলেন, মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি, সরদার মোঃ আয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক,  মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও  মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি।

শেয়ার করুন