২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মুক্তিযোদ্ধা ওবায়দুল হক মিয়াজির মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাবাজার মিয়াজিবাড়ীর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়দুল হক মিয়াজি মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৪ ছেলে ৪ মেয়ের জনক।
মরহুমের নামাজে জানাজা বুধবার সকাল ১০টায় বাংলাবাজার ছুরতিয়া সিনিয়র মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। মরহুম ওবায়দুল হক মিয়াজি হৃদরোগ, ডায়াবেটিকসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওবায়দুল হক মিয়াজি বাংলাবাজার ছুরতিয়া সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ওই মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেু যুক্ত ছিলেন তিনি।
এদিকে ওবায়দুল হক মিয়াজির মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাবাজার ছুরতিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কালাম মুরাদ, পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। শোক প্রকাশ করেছেন ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সোলতান। তারা মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর শোক-সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।