মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মুক্তিযোদ্ধার সন্তান ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী

শেয়ার করুন

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বিপুল ভোটে নির্বাচিত মেম্বার, ইউপি প্যানেল চেয়ারম্যান, উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার-পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের সন্তান, উখিয়া উপজেলা অটোরিক্সা সিএনজি-টেম্পো পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং ঘুমধুম বালুখালী শ্রমিক কল্যাণ সমিতির প্রতিষ্টাতা সভাপতি নুরুল আবছার চৌধুরীর বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলা দায়ের বিরুদ্ধে সর্বত্র নিন্দা প্রতিবাদে ফেঁসে উঠছে এলাকার মানুষ।
বিভিন্ন দায়িত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন মহল এ ধরনের মামলায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে হেয়প্রতিপন্ন করার কু-মানসে আসামী করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জামায়াত-বিএনপির মদদপুষ্ট চিহ্নিত ইয়াবা কারবারীগং মাননীয় প্রধানমন্ত্রীর ৬ মে জনসভাকে তোয়াক্কা না করে এলাকায় কথিত শ্রমিক সমাবেশের ব্যানারে রাষ্ট্র প্রধানের সমাবেশকে বিঘ্ন ঘটানোর জন্য গত ৫ মে বালুখালীতে মাইকিং করে বালুখালী কার্স্টমস অফিস সংলগ্ন প্রধান সড়কের পূর্ব পার্শ্বে একটি সমাবেশের নাম দিয়ে প্যানডেল করে মিটিং করতে চাইলে জনগণ ও আওয়ামী পরিবারের সদস্যরা তা বন্ধ করতে গেলে দু-পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া ও হামলার ঘটনার ঘটে। এতে তথাকথিত মিটিং আয়োজনকারী ও স্থানীয় জনগণের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় দু-পক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ একতরফা ভাবে একটি মামলা রেকর্ড করে। অথচ প্রধানমন্ত্রীর স্ব-পক্ষে মিটিং বন্ধের দাবীতে প্রতিবাদকারী সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত নিরহ ও আওয়ামী পরিবারের সন্তানের এজাহারটি মামলা হিসেবে রেকর্ড না করে অন্যায়কারী ও ইয়াবাকারবারী জামায়াত-বিএনপির পক্ষের মুলহোতা ঘটনার নেতৃত্বদানকারী শিবির ক্যাডার জিয়াউল হক বাপ্পীর এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করায় পুলিশের পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও নানা প্রশ্ন উঠেছে।
এদিকে মুক্তিযোদ্ধার সন্তান ও ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি পূণরায় তদন্ত পূর্বক প্রত্যাহারের দাবী জানিয়েছেন সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ সহ বিভিন্ন সংগঠনের অসংখ্যা নেতৃবৃন্দরা। অন্যথায় হয়রানী ও ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার না হলে নেতৃবৃন্দরা আন্দোলন কর্মসূচী ঘোষণার দেবে বলে জনা জানিয়েছেন।

শেয়ার করুন