২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির সাথে বিজিবি বৈঠক অনুষ্টিত

file-8
বাংলাদেশের সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অনুষ্টিত হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন বিজিবির রেস্ট হাউসের এ বৈঠক অনুষ্টিত হয়।সাক্ষাতকালে বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ইয়াবা ও মাদকদ্রব্য চোরাচালান,তথ্য আদান প্রদান,নিয়মিত সীমান্তে অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত,যৌথ টহল,বর্ডার লিয়াজো অফিস,বন্ধুত্বমূলক খেলাধূলার আয়োজন করা এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা হয়।অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ পরস্পরকে সীমান্ত সংশ্লিষ্ট বিষয়ে সর্বাতœক সহযোগিতা করার ব্যাপারে সম্মত হন। মিয়য়ানমারের সাথে বাংলাদেশের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোন সমস্যা সমাধানে উভয় কমান্ডার বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণে একমত হন উভয়পক্ষ। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে ২৭ সদস্যের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান,অন্যদিকে মিয়ানমার পক্ষে ৩১ সদস্যের নেতৃত্ব দেন মিয়ানমার পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল তু সান লিন।উক্ত বৈঠকে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী,কর্ণেল এম এম আনিসুর রহমান, কর্ণেল মোঃ হাবিবুর রহমান, লেঃ কর্ণেল মোঃ তৌহিদুল ইসলাম, লেঃ কর্ণেল মোঃ আনোয়ারুল আযীম, লেঃ কর্ণেল গোলাম মনজুর সিদ্দিকী, লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার,পিবিজিএমএস, লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ,লেঃ কর্ণেল এ আর এম নাসিরউদ্দীন একরাম মেজর মোঃ আবদুস সালাম, মেজর মাহবুব সাবের, মেজর মেহেদী হাসান রবিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।