৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

মিয়ানমারে বিজিপি-বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ১৪ কারাবন্দি হস্তান্তর

Teknaf Pic-(A)-19-05-15
প্রতিবেশী দেশ মিয়ানমারে দু‘দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিভিন্ন মেয়াদের সাজাভোগ শেষে ১৪ কারাবন্দিকে ফেরত দিয়েছে মিয়ানমার।
সুত্র জানায়, ১৯মে সকাল ১০টা হতে মিয়ানমারের অভ্যন্তরে ১নং পয়েন্ট অব এন্ট্রি এন্ড এক্সিট এলাকায় বিজিপি ও বিজিবির মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের টেকনাফ বিওপির সুবেদার মোঃ জাকারিয়া এবং মিয়ানমার ১৪ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেলা অফিসার ও সহকারী পরিচালক ইউ থিং থিং। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে কক্সবাজার জেলা প্রশাসক পক্ষ হতে সহকারী কমিশনার মোঃ মোবারক হোসেন এবং কক্সবাজার পুলিশ সুপারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত কবির হোসেন অংশ নেন। দীর্ঘ দেড় ঘন্টাব্যাপী আলোচনা শেষে মিয়ানমারের কারাগারে সাজাপ্রাপ্ত মহেশখালীর দক্ষিণ তাজিয়া কাটার মৃত ছৈয়দ আহমদের পুত্র আব্দুর রহিম, উখিয়ার পশ্চিম পালংখালীর বশির আহমদের পুত্র জয়নাল উদ্দিন,,শফিকুর রহমানের পুত্র এবাদুল্লাহ, নুর হাশিমের পুত্র নুর কবির,ঢাকা দোহার থানার মকসুদপুরের আবুফুর ওরফে বাবুল খানের পুত্র মোঃ রাজিব খান, চট্টগ্রাম লোহাগাড়ার চরম্বা ওয়াহিদের পাড়ার আবুল কাশেমের পুত্র মোঃ জসিম,বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাবুল খেয়াংয়ের ইউ মং ক্যুর পুত্র ইউ ক্য মং,চট্টগ্রাম লোহাগাড়ার চরম্বা ওয়াহিদের পাড়ার মোঃ ফজল কবিরের পুত্র মোঃ বাদশা মিয়া,ুচট্রগ্রামের সাতকানিয়া বাজালিয়ার বক্কর আলীর পুত্র আব্দুর রহিম প্রকাশ বদি,বান্দরবানের আলী কদমের হাজী গুরা মিয়াপাড়ার মোঃ জামালের পুত্র মোঃ আমিন,বান্দরবান জেলার ডুলুপাড়ার জাফর আহমদের পুত্র মোঃ ইউনুছ,টেকনাফ গোদারবিলের আব্দু শুক্কুরের পুত্র নুরুল আমিন,টেকনাফের হ্নীলা লেদার কালু মিয়ার পুত্র ইউছুপ ও নাজিরপাড়ার মৃত জাফর আলমের পুত্র সৈয়দ আলমকে সাজাভোগ শেষে বিজিবির নিকট হস্তান্তর করে। ফেরত আসাদের পরিবারের নিকট হস্তান্তরের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।