৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মিয়ানমারে জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেয়া হচ্ছে

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেয়া হচ্ছে বলে জাতিসংঘ নিশ্চিত করেছে।
ইয়াঙ্গুনের কূটনৈতিক ও দাতব্য সংস্থার সূত্র বিবিসি বলেন, সিদ্ধান্তটি রেনেটা-লক-ডেসিলিয়ানকে নিয়ে যিনি সেখানকার মানবাধিকারকে অগ্রাধিকার দিতে ব্যর্থ হয়েছেন।
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর যে নির্যাতন হয়েছে তারাই প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসিকে দেখানো জাতিসংঘের দাপ্তরিক কাগজপত্র থেকে জানা যায়, সংস্থাটি সেখানে ‘প্রায় অকার্যকর’ হয়ে গেছে ও আভ্যন্তরীণ দ্বন্দ্বেও বেশ জর্জরিত।
জাতিসংঘের একজন মুখপাত্র নিশ্চিত করে বলেন, কানাডীয় নাগরিক লক- ডেসিলিয়ানকে সরানো হচ্ছে। তবে এর সঙ্গে তার কাজের কর্ম দক্ষতার কোন সম্পর্ক নেই যার জন্য তিনি সবসময় প্রশংসিত হয়ে আসছিলেন।
গতবছরের শেষ দিকে প্রায় ১০ হাজার রোহিঙ্গা বার্মিজ সৈন্যদের হাতে ধর্ষণ ও নির্যাতনের শিকার হলেও সেসময় স্থানীয় জাতিসংঘ কর্মকর্তারা প্রায় নিশ্চুপ ছিলেন। বিবিসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।