মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল

শেয়ার করুন

received_1830054290586137
প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে মুসলমানদের উপর ইতিহাসের নিষ্টুরতম নির্যাতনের প্রতিবাদে, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জামায়াতে ইসলামী কক্সবাজার শহরের উদ্দ্যেগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৩ নভেম্বর, বুধবার শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য প্রদানকালে জামায়াত বলেন, অবিলম্বে মায়ানমারে মুসলমানদের উপর ইতিহাসের নৃশংস ও নিষ্টুরতম গণহত্যা বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। শান্তিতে নোবেলজয়ী অংসান সুচীর সমর্থনেই এই নির্যাতন চলছে। না হয় এই নির্যাতন বন্ধ করা সরকারের পক্ষে অসম্ভব কিছু নয়। সুতরাং সুচীর নোবেল প্রাইজ প্রত্যাহার করা উচিত। নেতৃবৃন্দ আরো বলেন, সুচীর রক্তাক্ত হাতে শান্তিতে নোবেল প্রাইজ নির্যাতিত অসহায় মানুষের সাথে উপহাস ছাড়া আর কিছু নয়। নেতৃবৃন্দ অবিলম্বে নিরীহ রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন