১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

মিয়ানমারের ৯১ জেলেকে বিজিপির কাছে হস্তান্তর

picsart_1480498742847
বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০১৫ ইং সালের ৮ ই ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর হাতে ৯২ জন মিয়ানমার নাগরিক(জেলে) অাটক হয়। তৎমধ্যে বাংলাদেশের জেলখানায় অসুস্থ হয়ে (শুক্কুর অালীর) মৃত্যু হয়। বাকী ৯১ জন মিয়ানমার নাগরিককে প্রত্যাবাসনের জন্য গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার জেলা প্রশাসনের নিকট হতে গ্রহন করে ৩৪ বিজিবি কতৃক ঘুমধুম সীমান্ত এলাকার বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সীমান্তে দিয়ে অাজ ৩০ ই নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়।
এর অাগে সকালে কক্সবাজার ব্যাটালিনের অধীনস্থ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বিওপির বাংলাদেশ মায়ানমার মৈত্রী সেতুর সন্নিকটে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত ৩০/১ এর সংলগ্ন স্থানে মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সাথে বর্ডার গার্ড বাংলাদেশের একটি পতাকা বৈঠক অনুষ্টিত হয়। উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার, অধিনায়ক ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন চ্য চ্য, ডেপুটি ডাইরেক্টর মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, মংডু, মিয়ানমার। উক্ত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে অারও উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার এর অতিরিক্ত পরিচালক মেজর অাবদুস সালাম, উপ- অধিনায়ক মেজর মোঃ অাবুল খায়ের জি, কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা পুলিশের প্রতিনিধি দল। অপরদিকে মিয়ানমারের পক্ষে উপস্থিত ছিলেন মিয়ানমার ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট- এর প্রতিনিধিবৃন্দ।
বৈঠক শেষে দুই দেশের সেক্টর পর্যায়ে সৌজন্য সাক্ষাতের মধ্যদিয়ে তাদের হস্তান্তর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।