৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মিয়ানমারের উদ্ধার হওয়া ৭২৭ অভিবাসী মংডুতে

Coxsbazar-Kidnuf-recover-news

 মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ৭২৭ জন অভিবাসীকে মংডু শহরে স্থানান্তর করা হয়েছে।

 

বুধবার সকাল ১০টায় নাফ নদীর মিয়ানমারের জলসীমা দিয়ে নৌযান যোগে এদের মংডু শহরে নেওয়া হয়েছে বলে রাইজিংবিডিকে জানান বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ।

 

তিনি জানান, মিয়ানমার নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় বুধবার সকালে নাফ নদীর মিয়ানমারের জলসীমা দিয়ে চারটি ট্রলার যোগে এদের মংডু শহরে স্থানান্তর করা হয়েছে। এর আগে মঙ্গলবার মিয়ানমার নৌবাহিনীর পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে বিষয়টি অবহিত করা হয়েছিল।

 

এতে জানানো হয়েছিল ৩ জুন বুধবার উদ্ধার হওয়া ৭২৭ জন অভিবাসীকে মিয়ানমার নৌবাহিনীর পাহারায় চারটি ট্রলার যোগে মিয়ানমারের মংডু শহরে নিয়ে যাওয়া হবে। সেই অনুযায়ী নাফ নদীর মিয়ানমারের জলসীমা দিয়ে তাদের মংডু শহরে স্থানান্তর করা হয়।

 

তিনি আরো জানান, বিজিবি সীমান্তে সর্তকবস্থায় রয়েছে। এ ছাড়াও ৭২৭ জনের মধ্যে যাচাই বাচাইয়ের পর যদি কেউ বাংলাদেশি থাকে তাহলে তাদেরকে ফেরত আনা হবে।

 

এর আগেও মিয়ানমার নৌবাহিনী সাগরে ভাসমান থাকা অবস্থায় আরো ২০০ অভিবাসিদের উদ্ধার করেছিল। যাদের মিয়ানমারের সীমান্তবর্তী ঢেকিবুনিয়াস্থ মিয়ানমার বর্ডার পুলিশের এক নম্বর সেক্টরের হেড-কোয়ার্টারে রাখা হয়েছে। বিজিবির কাছে এই ২০০ জনের একটি পূর্ণাঙ্গ তালিকা পাঠানোর কথা থাকলেও এ পর্যন্ত তা পাঠাতে ব্যর্থ হয় মিয়ানমার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।