১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মিশা-জায়েদদের শপথ শুক্রবার

গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।

আগামী ১২ মে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।

প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল জানানো হয়েছে। আগামী ১১ মে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান মনতাজুর রহমান আকবর।

২১টি পদের বিপরীতে এবার ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও পরে তা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্যানেল তিনটি হলো- ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে জয়ী হয়েছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ  কমল আর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জেসমিন, ফেরদৌস, মৌসুমী। ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে শুধু কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়লাভ করেছেন নাসরিন। বাকি সব কটি পদেই জয়লাভ করেছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির সদস্যরা হলেন- সভাপতি : মিশা সওদাগর, সাধারণ সম্পাদক: জায়েদ খান, সহসভাপতি : রিয়াজ ও নাদের খান,  সহসাধারণ সম্পাদক: আরমান, সাংগঠনিক সম্পাদক: সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: মামনুন ইমন,  দপ্তর ও প্রচার সম্পাদক : জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন,  কোষাধ্যক্ষ: কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা,  পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, আলীরাজ, জেসমিন, নাসরিন, রোজিনা, নানা শাহ ও সাইমন সাদিক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।