১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রামুতে রাখাইন জনগোষ্ঠীর মানববন্ধন

ramu-pic-rakhain-jpg
কক্সবাজারের রামু উপজেলায় মিয়ানমারের আরকান রাজ্যে রোহিঙ্গা নির্যাতন বন্ধে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাখাইন জনগোষ্ঠী। সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী বাসষ্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাস্টার মংহ্লাপ্র“ রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, ‘মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য’। মানুষ হিসেবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য। তাই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। শান্তি-সম্প্রীতি রক্ষায় এবং মানবিক কারনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে হবে- বলেন সাংসদ কমল।
সাংবাদিক অর্পন বড়–য়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, জেলা পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী পলক বড়–য়া আপ্পু, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, যুবলীগ নেতা নবীউল আরকান, আওয়ামীলীগ নেতা ছৈয়দ মোহাম্মদ আব্দুস শুক্কুর, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আিজজ।
এতে চেরাংঘাটা বড় ক্যাং পরিচালনা কমিটির সভাপতি কিমং রাখাইন, মং রাখাইন, কিম রাখাইন, লুইক্য রাখাইন, টিনটিলা রাখাইন, রাখাই রাখাইন, মংপ্র“ রাখাইন, চয়ে রাখাইন, চানু রাখাইন, মংহ্লাপ্র“ রাখাইন মংবা রাখভাইন, টচায়ে রাখাইন, বাংচে রাখাইনসহ রাখাইন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।