১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মিতু হত্যা : অস্ত্র মামলায় বিচার শুরু

পুলিশের আলোচিত সাবেক এসপি বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহ নূর মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ বিচার কাজ শুরু করেন। আদালত আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণের সময়ও নির্ধারণ করেছেন বলে আদালত সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী জানান, সকালে আদালত এ মামলার দুই আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাবার পথে মহানগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে সাবেক এসপি বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হন। ঘটনার পর মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের তিনজনের নামে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।পরে পুলিশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের পর এ ঘটনায় ওয়ার্ড স্বেচ্চাসেবক লীগের ওয়ার্ড নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করে পুলিশ।
মিতু হত্যার ঘটনায় ভোলা ও মনিরকে গ্রেফতারের পর থেকে তারা দুজন কারাগারে আছেন। এছাড়া অস্ত্র উদ্ধার মামলায় দুই আসামির বিরুদ্ধে গত ২৮ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন বাকলিয়া থানা পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।