১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মিজান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার শহরে ছিনতাইকারির ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৪) নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মিজানের মোবাইল সীম ও হত্যায় ব্যবহৃত ২ টি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেছে পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম।

গ্রেফতাররা হলেন, কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লীর মৃত মো. ইলিয়াছের ছেলে শফি আলম (২০), একই এলাকার আলী আহমদের ছেলে জাহিদ হোসেন (১৯) ও বিজিবি ক্যাম্প এলাকার মাহমুদুল করিমের ছেলে কলিম উল্লাহ সাকিব (১৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, নিহত মিজানের মামা মোহাম্মদ হোসেনকে সাথে নিয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে ছিনতাইকালে থাকাদের শনাক্ত করে হোসেন। এদের গ্রেফতারের পর মিজানের মোবাইল সীম সহ ছুরি ২ টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও শনাক্ত করা হয়েছে।

এদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। শনিবার রাত ১১ টার দিকে শহরের প্রধান সড়কের আলী জাহান এলাকার সাবমেরিন স্টেশনের পাশে ছিনতাইকারির ছুরিকাঘাতে নিহত হন মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকারপাড়ার আনসার উল্লাহর ছেলে মিজানুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।