২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মাহিদুর ও আফসারের আমৃত্যু কারাদণ্ড

traibunal-thereport24-2

 

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন ওরফে চুটুর আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ রায় ঘোষণা করেন। অন্য দুই বিচারক হলেন- বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও শাহিনুর ইসলাম।

মাহিদুর ও আফসারের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১নং অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

২নং অভিযোগে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতামতের ভিত্তিতে তাদের পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

৩নং অভিযোগে ইতোপূর্বে অন্য একটি আইনে তাদের বিচার হওয়ার কারণে এ অভিযোগে তাদের কোনো সাজা হয়নি।

এর আগে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান বুধবার বেলা ১১টা ২০ মিনিটে ১৩৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পাঠ শুরু করেন।

গত ২২ এপ্রিল এ দুই আসামির বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ অবস্থায় সিএভিতে রেখে দেন।

গত ১১ ডিসেম্বর এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এরপর তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করা হয়।

গত ২৪ নভেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।

মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর অানুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউটর সাহিদুর রহমান এ অভিযোগ দাখিল করেন।

মাহিদুর ও চুটুর বিরুদ্ধে ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে।

গত ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।