মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

মাহমুদুল্লাহ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শাহাদত উল্লাহ অস্ত্রসহ আটক

শেয়ার করুন

দ্বীপ উপজেলার মহেশখালীর দেবাঙ্গাপাড়া এলাকার মাহমুদুল্লাহ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শাহাদত উল্লাহকে ডাকাতির প্রস্তুতিকালে মহেশখালী উপজেলার শাপলাপুর থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২মার্চ বেলা আড়াইটার দিকে শাপলাপুর ইউনিয়নের দীনেশপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত বড়মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার মৃত মো. ছিদ্দিকের পুত্র।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ( পিপিএমবার) জানান, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রহমত উল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে এক ডাকাতকে গ্রেফতার করতে হয় পুলিশ। তার কাছ থেকে একটি লম্বা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

শেয়ার করুন