১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

মাহমুদুর রহমানের জামিন বহাল

mahamudur-rahaman20161031121351
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেননি সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে তার জামিন আপিল বিভাগেও বহাল রইলো।

মাহমুদুর রহমান সব মামলায় জামিনে থাকায় মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী তানভীর আহমেদ আল আমিন।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন খারিজ করে এই আদেশ দেন।

আজ আদালতে জামিন স্থগিত-সংক্রান্ত আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, অপরদিকে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানভীর আল আমিন।

মাহমুদুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত ১৮ সেপ্টেম্বর তার জামিন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। আজ ওই আবেদন শুনানি করে তার জামিন বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর মাহমুদুর রহমানের করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করার জন্য তার সম্পর্কে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় দেশটির আদালতে গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়কে কেন্দ্র করে ঢাকায় করা এক মামলায় গত ১৬ এপ্রিল যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে মাহমুদুর রহমানকেও একই মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ছাড়াও বিভিন্ন থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে অন্তত ৭০টি মামলা দেওয়া হয়। ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে মাহমুদুর কারাগারেই রয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।