১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মাস্টার্সে ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের আবেদন শুরু ১৮ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামীকাল ১৮ মে থেকে শুরু হবে।

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৩ মে রাত ১২টা পর্যন্ত চলবে আবেদন কার্যক্রম।

মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে, ২য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছে এবং যেসব প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে, সেসব শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে পাওয়া যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।