২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মালয়েশিয়ায় ১৩৯ লাশ উদ্ধার

Malaysia-139-bodies-thereport24.com

 মালয়েশিয়ার পারলিস রাজ্যে খোঁজ পাওয়া ১৩৯টি কবর থেকে সমপরিমাণ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। অনেক কবর বেশ বড় হওয়ায় সেগুলোতে একাধিক লাশ থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। খবর আলজাজিরার।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনায়েদী তুনকু জাফর বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কবর ও এর আশপাশের এলাকা পরিষ্কারের পর আমরা প্রত্যেক কবরে একটি করে লাশ পেয়েছি।’

তিনি বলেন, ‘লাশগুলো সাদা কাপড়ে মোড়ানো ছিল। এটা মুসলিমদের কবরস্থ করার মতোই। কয়েকটি কবর অগভীরও ছিল।’

থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন পারলিস রাজ্যের বনাঞ্চলে ১৩৯টি কবর ও ২৮টি বন্দীশিবিরের খোঁজ পাওয়ার কথা গত সোমবার জানায় মালয়েশীয় পুলিশ। জানানো হয়, অভিযান চালিয়ে গত ১১ থেকে ২৩ মে’র মধ্যে এগুলোর সন্ধান পাওয়া গেছে।

বন্দীশিবিরগুলো বিদেশ গমনেচ্ছুদের নির্যাতনের জন্য ব্যবহার করত মানবপাচারকারীরা। মালয়েশিয়ায় ভাল চাকরি দেওয়ার নাম করে বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের এনে শিবিরগুলোতে রাখা হতো।

আটকে রেখে নির্যাতন চালিয়ে বিদেশগামীদের স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করত মানবপাচারকারীরা। এ অবস্থায় অনেকেরই মৃত্যু ঘটত। মৃত্যুবরণকারীদের শিবিরের কাছেই বনাঞ্চলে কবরস্থ করা হতো।

এর আগে মালয়েশীয় সীমান্ত সংলগ্ন থাইল্যান্ডের সঙ্খলা প্রদেশে এ ধরনের ১৭টি নির্যাতন শিবির ও ২৬টি লাশের সন্ধান পাওয়া যায়।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।