২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মালয়েশিয়ায় ১৩৯ গণকবর, ২৮ বন্দীশিবির

Malaysia-139-graves_therepo

থাইল্যান্ডের সীমান্তঘেঁষা এলাকায় ১৩৯টি কবর ও ২৮টি বন্দীশিবির পাওয়া গেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ আবু বাকার।

সোমবার সকালে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

খালিদ আবু বাকার বলেন, কিছু কবরে একাধিক মরদেহ রয়েছে। তিনি আরো জানান, খোঁজ পাওয়া এসব আশ্রয়শিবিরেই হয়তো তিন শতাধিক মানুষ ছিল।

মালয়েশিয়ার পুলিশপ্রধান বলেন, ‘১১ থেকে ২৩ মে পরিচালিত অভিযানে আমরা ১৩৯টি কবর পেয়েছি।’

তিনি জানান, চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাওয়া গণকবর থেকে ১০০ মিটার দূরে একটি কবর পাওয়া গেছে।

খালিদ বলেন, ‘আমাদের কর্মকর্তাদের প্রথম দলটি এখানে এসেছে, তারা মরদেহ উত্তলন করবে।’

এর আগে রবিবার মালয়েশিয়ার পেরলিস রাজ্যের পেদাং ও ওয়াং কেলিয়ান অঞ্চলের জঙ্গলে ৩০টি গণকবরের সন্ধান পায় দেশটির পুলিশ।

মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে এসব গণকবর পাওয়া যায়। এসব গণকবরে বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকশ নাগরিকের মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মালয় মেইল অনলাইনের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস জানায়, থাইল্যান্ডের শংখলা প্রদেশে পাওয়া গণকবরের সঙ্গে এগুলোর সম্পর্ক রয়েছে।

মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ঘটনার পর কয়েকজন বিদেশি নাগরিক ও স্থানীয় গ্রামীবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ওয়াং কেলিয়ান অঞ্চলের কয়েকজন ব্যবসায়ী রয়েছেন।

পর্যটন ব্যবসায় ধস নামায় তারা বিকল্প রোজকারের পথ খুঁজছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।