মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মালয়েশিয়ায় সরস্বতী পূজা উদযাপন

শেয়ার করুন


গতকাল ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মালয়েশিয়ার বিভিন্নস্থানে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। বাংলাদেশী হিন্দু ধর্মালম্বীদের উদ্যোগে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২৩ এলাকায় সম্পূর্ন বাঙ্গালী সংস্কৃতি ধারায় পূজা উদযাপন করা হয়। এতে বাংলাদেশী ছাত্র ছাত্রীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত বাংলাদেশীদের মিলন মেলায় রূপ নেয় পূজানুষ্ঠান। সকাল থেকেই ভক্তবৃন্দের সমাগম ঘটে।
প্রণয় কুমার চৌধুরী, খোকন সরকার ও ভৈরবী শর্ম্মার আয়োজনে অনুষ্ঠিত সরস্বতী পূজার উৎসব চলে সকাল থেকে রাত পর্যন্ত। সকালে দেবী অর্চনা, অঞ্জলী, প্রসাদ বিতরন ও সন্ধ্যায় আরতি, সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে যোগ দেন।

শেয়ার করুন