২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

মালয়েশিয়ায় কমিউনিটি প্রেসক্লাবের মে দিবস পালন

মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া। সোমবার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের রসনা বিলাস রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।

কমিউনিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুকের সঞ্চালনায় সভাপতি এসএম রহমান পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে হেদায়েতুল ইসলাম মণ্ডল শ্রমিক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন। একই সঙ্গে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যারা সংগ্রাম ও ত্যাগ করেছেন তাদের স্মরণ করেন তিনি। এছাড়া প্রেসক্লাব ও রসনা বিলাস রেস্টুরেন্টের পক্ষ থেকে টাকার অভাবে যারা দেশে ফেরত যেতে পারছেন না এমন ছয়জন শ্রমিককে বিমান টিকিট দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এছাড়া আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আহমাদুল কবির, মো. আমিনুল ইসলাম রতন, মো. রফিকুল ইসলাম, মোস্তফা ইমরান রাজু, খন্দকার মোস্তাক রয়েল শান্ত, রফিকুল ইসলাম খান, শামছুজ্জামান নাঈম, কাজী আশরাফুল ইসলাম, আলাউদ্দিন সিদ্দিকী, এম এ কাদের,এম আর ফাহিম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।