১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

মালয়েশিয়ার ত্রাণ হাতে পেল ৬শ’ রোহিঙ্গা পরিবার

মালয়েশিয়া সরকারের দেয়া ত্রাণ সামগ্রী রোহিঙ্গাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন এসব ত্রাণ বিতরণ শুরু করেন।

সূত্র জানিয়েছে, উখিয়া ও টেকনাফের ১৫ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হবে। যার মধ্যে বৃহস্পতিবার কুতুপালং এ ৩ শত পরিবার ও টেকনাফের ৩ শত পরিবার ত্রাণ পেয়েছেন।

২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এতে সীমান্ত পুলিশের ১২ সদস্য নিহত হয়। ওই হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে আসছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এর পর পালিয়ে এসে আশ্রয় নেয় ৬৫ হাজার রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের সহায়তা দিতে গত ৩ ফেব্রুয়ারি নটিক্যাল আলিয়া মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে। পরে ১৪ ফেব্রুয়ারি এক হাজার ৪৭২ টন ত্রাণ নিয়ে মালয়েশিয় জাহাজ নটিক্যাল আলিয়া চট্টগ্রাম বন্দরের সিসিটি জেটিতে এসে জাহাজ থেকে খালাস করা হয়। এরপর রাতেই সড়ক পথে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নিয়ে আসা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।