মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মালয়েশিয়ার ত্রাণ পায়নি বালুখালী’র ২’শ রোহিঙ্গা পরিবার

শেয়ার করুন


পাশ্ববর্তী দেশ মিয়ানমারে সেনা ও রাখাইন সন্ত্রাসীদের নির্যাতনের পর বাংলাদেশ পালিয়ে এসে বালুখালী নতুন বস্তিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণ বিতরণ শেষ হলেও বালুখালী বস্তিতে তালিকাভুক্ত ২শ পরিবার ত্রাণ পায়নি বলে রোহিঙ্গাদের অভিযোগ। উখিয়া ও টেকনাফের দু’ শরনার্থী শিবির সংলগ্ন আশ্রয় নেওয়া অনিবন্ধিত রোহিঙ্গাদের সুস্থু ভাবে ত্রাণ বিতরণের জন্য মালয়েশিয়া প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ ভাবে তালিকা প্রণয়ন ও ত্রাণ বিতরণ করলেও ২শ পরিবার ত্রাণ পায়নি।
বালুখালী নতুন বস্তির হেড মাঝি মোঃ লালু জানান, এ পর্যন্ত বালুখালী নতুন বস্তিতে ২৪৪০পরিবার ত্রাণ পেয়েছে, আরো অন্তত ২শ পরিবার মালয়েশিয়ার ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে। তালিকাভুক্ত এবং ফুড কার্ডধারী প্রায় এ ২শ পরিবার বর্তমানের মানবেতর জীবন-যাপন করছে। এ অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কো-অডিনেটর (এমআরআরও) সেলিম আহমদ বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। কারণ আমরা গত মঙ্গলবার ১৬৬৫জনকে ত্রাণ দেওয়ার পর আর কোন লোক পায়নি ত্রাণ দেওয়ার জন্য বালুখালী বস্তিতে। তিনি আরো বলেন, ইতিমধ্যে উখিয়া এবং টেকনাফ শরনার্থী ক্যাম্পে অবস্থানকারী নতুন (অনিবন্ধিত) মোট ১৭৫৭৯ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। বুধবার ত্রাণ বিতরণের শেষ দিন থাকলেও আমরা কুতুপালংয়ে আরো ৫৪৫ পরিবারকে ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপর আর কোন ত্রাণ দেওয়া হবেনা, যেহেতু মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ শেষ।

শেয়ার করুন