মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

শেয়ার করুন


বিশেষ প্রতিবেদক:

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের কক্সবাজারের চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায়  চট্টগ্রামমুখী “পূরবী” বাস তল্লাসী চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মালুঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাকসুদ আহাম্মদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর নেতৃত্বে কক্সবাজার চকরিয়া থানাধীন মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায়  চট্টগ্রামমুখী “পূরবী” বাস ঢাকামেট্রো ব- ১১-১৪৮১ তল্লাসী চালায়।

ওই সময় টেকনাফ উপজেলার মোচনী রেজিস্টার্ড ক্যাম্প,ডি ব্লক,৬ এর মৃত লোকমান হাকিমের ছেলে মো. সলিম উল্যাহ (৪৩)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো ৫ টি নীল এয়ারটাইট পলিব্যাগে ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন