১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

মালুমঘাটে বাসের ধাক্কায় শিশু নিহত

 

চকরিয়া উপজেলার ডুলহাজারায় ইউনিয়নের মালুমঘাট এলাকায় বাসের ধাক্কায় মিজানুর রহমান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু মালুমঘাট হাসিনাপাড়ার নেজাম উদ্দীনের পুত্র। এই ঘটনায় ঘাতক বাসসহ চালক ও হেল্পারকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মিজানুর রহমান মালুমঘাট বাজারে আসে। এসময় সে মালুমঘাট আল মদিনা ফিশিং এর সামনে রাস্তা পার হওয়ার সময় চকরিয়া থেকে আসা চকরিয়া সার্ভিসের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু মিজান। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে চাইলে মালুম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, ঘাটক বাসসহ চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।