১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৮ মাঘ, ১৪৩২ | ২২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

মালিক-শ্রমিক ঐক্য গড়ে তুলুন -রফিক

unnamed
মালিক-শ্রমিক ঐক্য গড়ে তুলার দাবী জানিয়ে জেলা শ্রমিকদলের সভাপতি ও কক্সবাজার পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম বলেছেন, একজন শ্রমিক দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। শ্রমিকের কাজের ওপরই একটি প্রতিষ্ঠানের উন্নতি-অবনতি নির্ভরশীল। অথচ শ্রমিকরা সর্বদা উপেক্ষিত। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন শ্রমিক রাত-দিন কাজ করেও মূল্যায়ন পায়না। আন্তর্জাতিক শ্রম আইন আলোকে শ্রমিকদের সঠিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রে মালিকদের আন্তরিক হওয়া দরকার। দল-মত নির্বিশেষে সকল শ্রমিককে অধিকার আদায়ে মাঠে নামতে হবে বলেও জানান শ্রমিক নেতা রফিকুল ইসলাম।
এ দিকে ‘মে দিবসে শপথ নিন, সালাহউদ্দিনকে ফিরিয়ে দিন’ এ শ্লোগানে পহেলা মে আন্তর্জাাতিক শ্রম দিবস পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল।
উপলক্ষে দিনব্যাপী কর্মসুচি নিয়েছে দলটি। কর্মসুচির মধ্যে- সকাল ৬ টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদকে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার লক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।
সকাল ৯ টায় শ্রমিক র‌্যালী, ১০টায় শ্রমিকদের মে ভোজন এবং বিকাল ৩ টায় জেলা বিএনপির কার্যালয়ে শ্রমিক সমাবেশ রয়েছে। এসব কর্মসুচি সফল করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।