মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মালয়েশিয়ার দুই বছরে ১৭ বাংলাদেশির মৃত্যু

শেয়ার করুন

মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসন বন্দিশালায় গত দুই বছরে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের এক নথিতে বলা হয়েছে, বিভিন্ন রোগ ও অজ্ঞাত কারণে মোট ১১৮ বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে ওই সময়ে।

বার্তাসংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ২০১৫ সালে ৮৩ ও ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬৩ জন মিয়ানমার, ১৭ জন বাংলাদেশ, ১০ জন ইন্দোনেশিয়া, ছয়জন ভারত এবং চারজন পাকিস্তানের নাগরিক। বাকিরা কম্বোডিয়া, নাইজেরিয়া, নেপাল, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, কেনিয়া ও তাঞ্জানিয়ার নাগরিক। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মৃত্যুর পরিসংখ্যান তৈরি করেছে মানবাধিকার কমিশন।

এদিকে, মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের অভিবাসন বন্দিশালাগুলোতে এ মৃত্যুর হার বেশি কি না তা জানা যায়নি। উভয় দেশের সরকার জানিয়েছে, এ ধরনের তথ্য প্রকাশ করা হয় না। মালয়েশিয়ার বন্দিশালাগুলোতে মৃত্যুর হার যুক্তরাষ্ট্রর চেয়েও বেশি। যুক্তরাষ্ট্রের গত বছর ১০ জনের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী দেশটিতে চার লাখের মতো বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে অনেকেরই বৈধ কাগজপত্র নেই।

শেয়ার করুন