৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশী গ্রেফতার

malay_arrest_28870_14775714411মালয়েশিয়ার অঙ্গরাজ্য কেমামান জেলায় ১৯২ জন অবৈধ বিদেশী শ্রমিককে গ্রেফতার করছে ইমিগ্র্যাশন টিম । এর মধ্যে ২২জন বাংলাদেশী শ্রমিক রয়েছেন।

মঙ্গল ও বুধবার ওপস সিপাদো নামে পরিচালিত দুই দিনব্যাপী এ অভিযানে ২ টি কনস্ট্রাকশন সাইট থেকে তাদের গ্রেফতার করা হয়।

দেশটির ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক আজলিনাওতি মোহাম্মদ জুলবি বলেন, ৬০ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং এন্টি মাদক এজেন্সি ১১ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ওই অভিযান শেষ করে সন্ধ্যা ৭টায়।

তিনি আরো বলেন, ৩২৭ জনের বৈধ ডকুমেন্ট চেক করা হয় তাদের সবার বয়স ১৮ থেকে ৬২ বছর। আটককৃতরা মিয়ানমার, ফিলিপিন্স, জাপান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক।

আজলিনাওতি বলেন, কুয়ালা বেরাঙ্গে সকাল ১১ টায় প্রথম কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ১২ জন মিয়ানমার, ১ জন ইন্দোনেশিয়ান এবং ২২ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়।

ওই দিন বিকেল ৪ টায় তেলক কালং কেমামানে আরেকটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ২ ইন্দোনেশিয়ান নারীসহ ১৫৭ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়।

আটককৃতদের আজিল ডিটেনশন সেন্টারে নেয়া হয়েছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।