২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মালয়েশিয়ায় স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


আগামী এক বছরের জন্য ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (ইউপিএমআইএসএ) নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নবনির্বাচিত হন বাংলাদেশি পিএইচডি গবেষক মো. আবদুল বাশির।
বুধবার বিশ্ববিদ্যালয়ের দেওয়ান তাকলিমাত সেরদাং হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়।
বেস্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিশেষ সন্মাননা স্মারক দেয়া হয় বাংলাদেশের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট মো. আবদুল বাশিরকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যালামনাই’র ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতু ড. মোহাম্মাদ সাতার সাব্রান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার স্কুল অফ গ্র্যাজুয়েট স্টাডিজের ডেপুটি ডিন প্রফেসর ড. নূর আইনি আব্দুস শুকুর, ইউপিএমআইএসএ’র সদ্য সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ সানি উসমান, ইউপিএমআইএসএ’র নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারকাদ আল মুসায়ি, ইউপিএমআইএসএ’র নব নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট মো. আবদুল বাশির।
এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকশন কমিটির চেয়ারম্যান আতিক আহমেদ বেহান (পাকিস্তান), জেনারেল সেক্রেটারি উসমান আবু বকর (নাইজেরিয়া), ফিনেন্সিয়াল সেক্রেটারি ইসাতউ হায়দারা (গাম্বিয়া), মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মাদ ইশরাক জামান (বাংলাদেশ), সদস্য মেহেরনাজ ফাহিমিরাদ (ইরান), মুনতাসির (ইরাক), বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আরাফাত হোসাইন রিয়াজ, মোহাম্মাদ সাহাবুদ্দিন, আরশেদ নিপ্পন, এহসানুল হক খান শুভ, মোহাম্মাদ সাঈদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।