৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মালয়েশিয়ায় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

received_1825158547742378
নানা আয়োজন ও কর্মসূচির মধ্যদিয়ে মালয়েশিয়ায় পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার বিকেলে কুয়ালালামপুর বুকিত বিনতাংয়ের হোটেল সলিলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। যুবলীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক তাজকির আহমদের উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভার। যুবলীগ মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আবু হানিফ ও মানসুর আল-বাশার সোহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি মকবুল হোসেন মুকুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামাল।

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাছুম শেখ, আওয়ামী লীগের সহসভাপতি রাশেদ বাদল, আব্দুল করিম, মনিরুজ্জামান মনির, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, শাখাওয়াত হক জোশেফ, যুবলীগ মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ কামাল চৌধুরী, শ্রমিকলীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, সেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, সহসভাপতি এসকে মুকুল, যুবলীগ মালয়েশিয়া শাখার আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুল আলম রনি, রায়হান রাজু, শেখ জহির, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আশরাফুল ইসলাম সোহেল, বুকিত বিনতাং শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আলী, শ্রীমুদা শাখা যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মাহমুদ, যুবলীগ নেত্রী রোমানা আক্তার, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ মজুমদার ওয়াসিম, মালয়েশিয়া ছাত্রলীগ নেতা রায়হান কবির, শাহীন পাটোয়ারি প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।