৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মালয়েশিয়ায় অপহৃত বাংলাদেশি উদ্ধার, আটক তিন

আটকমালয়েশিয়া থেকে অপহৃত বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রোববার সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

এএসপি মিজানুর রহমান জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাস এবং মালয়েশিয়ার পুলিশের সহায়তায় অপহৃত ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে এনেছে র‍্যাব।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব। তিনজনই মানবপাচারকারী দলের সদস্য বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের গণমাধ্যম শাখায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।