১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩ | ২৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

“মানুষ মানুষের জন্য”

ছোটবেলা থেকেই আমার পুলিশের ব্যাপারে বিরুপ ধারনাই ছিল।নেতিবাচক চোখে দেখতাম পুলিশের সব কর্মকাণ্ডকে।

প্রায়শই শুনতাম পুলিশ মা-বাবার লাশ থেকেও ঘুষ খায়।শুনতে শুনতে মনে গেতেও গিয়েছিল।
আমার বন্ধু বান্ধব অনেকেই পুলিশের উপ- পরিদর্শক পদে আছে।জুনিয়র ভাই এবং সিনিয়র ভাইদের ভেতরেও অনেকে উপপরিদর্শক সহ পরিদর্শক পদেও রয়েছেন।
কিন্তু আমার কেমন জানি মনে হত আমার সব কাছের মানুষ গুলাও সময়ের স্রোতে আদিকালের সেই পুলিশদেরই মতই হবে।

কিন্তু একজন মানবিক মানুষকে দেখার পর আমার ভূল ভেঙ্গেছে। হি ঈজ এ পারফেক্ট ম্যান অব দি বাংলাদেশ পুলিশ।
উখিয়া থানার সহকারী উপপরিদর্শক বি এম শামীম।

কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশনে তিনি মানুষকে সতর্কতা করার কাজে নিজেকে উৎসর্গ করেছেন।কারো মনে কষ্ট দেওয়া ব্যতীত। ভালবাসা দিয়েই।

ছোয়াছে রোগের এই প্রকোপেও তিনি বাড়ি বাড়ি গিয়ে পারিবারিক ও সামাজিক সমস্যার সুন্দর সমাধান দিয়ে আসছেন।ঘুষ ব্যতীত।

ভাল লেগেছে।ভাল কাজের প্রশংসা খুবই দরকার। না হয় ভাল মানুষ গুলো একদিন হারিয়ে যাবে।

দায়িত্ব, কর্তব্যবোধ,মানুষের প্রতি ভালবাসা থেকেই পৃথিবীর এই কঠিনতম দুঃসময়েও তিনি মানুষের জন্য অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছেন।এই যেন প্রবাদের বহিঃপ্রকাশ “মানুষ মানুষের জন্য”।
দীর্ঘজীবী হউক উখিয়া থানার চৌকস সহকারী উপ পরিদর্শক বি এম শামীম।দীর্ঘজীবী হউক উনার রত্নাগর্ভা শ্রদ্ধেয় মাতা-পিতা।

ডাঃকামরান উদ্দিন,
ডিইউএমএস(ন্যাচারাল মেডিসিন),
ডিএইচএমএস(হোমিও মেডিসিন),
ডিএলটি (ল্যাব মেডিসিন)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।