১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মানহানি মামলায় বান্দরবানে মাহামুদুর রহমানের আগাম জামিন


মো.আবুল বশর নয়ন:
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিবারকে নিয়ে কুটক্তি প্রতিবাদে মানহানির মামলায় বান্দরবানে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত।
আজ রোববার দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজুদ্দৌলাহ কুতুবী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের আবেদন করেন আইনজীবি এড. আবুল কালাম।
আদালত সূত্রে জানাগেছে, গতবছরের পহেলা ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান এবং জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারকে কটুক্তি করে কথা বলেছেন। এতে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুন্ন হয়েছে এবং বাদীর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুনাম ও সম্মান হানী হয়েছে। রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে যা পূরণের কোন আর্থিক মানদন্ড নেই। নেত্রীর মানহানি হওয়ায় সংক্ষুব্ধ হয়ে গতবছরের ১৮ডিসেম্বর আওয়ামীলীগের সহযোগী সংগঠন শহর যুবলীগের সাধারন সম্পাদক এহসান উদ্দীন চৌধুরী বাদী হয়ে মাহমুদুর রহমানের শাস্তি প্রদানের জন্য ১২৩এ/১২৪এ/৫০১/৫০২/৫০৫ ধারায় মানহানির মামলা করেন। যার মামলা নং-সিআর ১৬৫/১২/২০১৭।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।