মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মানব পাচারকারী চক্রের ছয় সদস্য আটক

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:

৫২ জনকে মায়ানমারে বিক্রি করে ফেরার সময় গভীর সমুদ্রে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ছয়সদস্যকে আটক করেছে র‌্যাব–১৫ সদস্যরা। এ সময় মানব পাচারে ব্যবহৃত ট্রলার ও  ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

শুক্রবার দিবাগত রাত ২ টা ৪৫ মিনিটের দিকে সাগরের কক্সবাজারের নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শাহ জাহান (৩৭),মোঃ পারভেজ (২৩),মোঃ আব্দুল মাজেদ (২৭),আমির মোঃ ফয়সাল (২৪),মোঃ শাকের(৩০),মোঃ রফিক আলম (৩৫)।

বিষয়টি নিয়ে শনিবার দুপুরে র‍্যাব–১৫ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে 

কোম্পানি কমান্ডার মেজর শেখ মো: ইউসুফ বলেন, এ মানব পাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন যাবৎ র‌্যাব গোয়েন্দা নজরদারিচালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  এ সময়  একটিট্রলার আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি করে ০১ টি দেশীয় পিস্তল, ০২ টি থ্রিকোয়ার্টার গান, ০৪ রাউন্ড কার্তুজ, ০২ টিরামদা, ০১ টি স্যাটেলাইট ফোন, ০১ টি কম্পাস, ০১ টি জিপিএস, পাচারকৃত সদস্যদের ফেলে যাওয়া ১৬ টি মোবাইল, ১০ টিসিমকার্ড, ০১ টি হাতঘড়ি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

এসময় তিনি  আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‍্যাবের কাছে স্বীকার করেছে তারা মানবপাচারকারী চক্রেরসিন্ডিকেট। তারা ৫২ জনকে ভিকটিমকে মায়ানমারে বিক্রি করে ফিরছিলেন। 

আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন