মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মানবিক সহায়তায় একশ দিন পূর্ণ করেছে ছাত্রলীগ

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদকঃরোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ছাত্র লীগের মনিটরিং সেল।
ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা, ঔষধ ও পানি বিতরণ করে নতুন ইতিহাস রচনা করেছে শিক্ষা শান্তি প্রগতির পতাকা বাহী এ সংগঠন। রেজিস্টার খাতা অনুযায়ী মনিটরিং সেল থেকে এ পর্যন্ত চিকিৎসা সেবা, ঔষধ নিয়েছেন
মোট ৩৪,৭৮৫জন রোগী। এর মধ্যে পুরুষ রোগী: ৬,৩৫৬ জন।
মহিলা রোগী: ১০,৭৮৯ জন।
শিশু রোগী: ১৭,৬৪০জন। গতকাল একশ দিন পূর্ণ হয়েছে। গতকাল একশ দিনের পূর্তিতে সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগ নেতা রাসেল চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য ইসমাইল সাজ্জাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র লীগের সভাপতি মঈন উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রলীগের পরিশ্রমী নেতা ইব্রাহিম আজাদসহ জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। ছাত্র লীগের মানবিক এ কর্মসূচি দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। মনিটরিং সেলে বিভিন্ন সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সহ শীর্ষ নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন। পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দ।
কক্সবাজার জেলা ছাত্র লীগের সভাপতি ইসতিয়াক আহম্মদ জয় জানিয়েছেন, ছাত্র লীগের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র লীগের সভাপতি মঈন উদ্দিন জানান, ছাত্র লীগের জন্ম হয়েছে দেশ মাতৃকার কল্যাণে কাজ করার জন্য। কিন্তু দু:খ জনক হলেও সত্য ছাত্র লীগের ভাল কাজ গুলি প্রচার পায়না।

শেয়ার করুন