৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

মানবপাচারকারী একরাম পুলিশের খাঁচায়

Arrest_1-375x239
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী একরাম মেম্বার (৩৫) কে আটক করেছে সদর থানা পুলিশ। সদর উপজেলার চৌফলদণ্ডী বাজারে ঝটিকা অভিযান চালিয়ে বুধবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।
একরাম মেম্বার একই এলাকার আবদুল হকের ছেলে এবং চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সকাল ৯টায় চৌফলদণ্ডী বাজারে অভিযান চালায়। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী একরাম মেম্বারকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে সদর থানায় তিনটি মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।