২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

মানবদেহে করোনার দু’টি ভ্যাকসিন পরিক্ষার অনুমতি দিল চীন

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন বিজ্ঞানিরা। কিন্তু চূড়ান্ত কোনও সাফল্য আসেনি।

তবে এবার আশার আলো দেখাচ্ছে চীনের দুটি ভ্যাকসিন। এরই মধ্য করোনার প্রতিষেধক হিসেবে দু’টি ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ে মানুষের শরীরের প্রয়োগ করে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে চীন।

তার একটি তৈরি করছে নাসডাকের তালিকাভুক্ত সংক্রমণ বিষয়ক রোগ সারানোর ভ্যাকসিন তৈরির বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক। অন্যটি তৈরি করছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্ট।

এর আগে চলতি বছরের মার্চে আরেকটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের সবুজ সঙ্কেত দেয় চীন। সেই ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনী পরিচালিত চায়নাস অ্যাকাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডের্না গত মার্চে করোনাভাইরাসের একটি পরীক্ষামূলক ভ্যাকসিন সে দেশের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে মানবদেহে পরীক্ষা চালাতে যাওয়ার ঘোষণা দেয়। তার পরই চীনের সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন পরীক্ষার কথা জানানো হয়।

এদিকে গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন দরকার, যা করোনা থামাতে কাজে আসবে।

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৫ হাজার তিনশ ৮৪ জন এবং মারা গেছে এক লাখ ১৯ হাজার সাতশ ১৮ জন। সূত্র: ফ্রান্স২৪ডটকম
বিডি প্রতিদিন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।