১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

মানবতার সেবায় আবারো আলোচিত উখিয়া থানার এএসআই শামীম

উখিয়ার ভালুকিয়া পালং হারুন মার্কেটে পারিবারিক কলহে উদ্বুদ্ধ পরিস্থিতিতে হলদিয়া পালং ইউনিয়নের পাতাবারী গ্রামের অসহায় মহিলার ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি নিজের পকেট থেকে চিকিৎসা খরচ দিলেন উখিয়া থানা প্রশাসনের আলোচিত ও সৃজনশীল অফিসার এএসআই মোঃ শামীম ভূঁইয়া।

জানা গেছে, স্বামীর বহুবিবাহের কারণে ঐ মহিলা ও তার সন্তাদের খরচ বহন না করায় উক্ত ঘটনাটি ঘটে। ঘটনার এক পর্যায়ে ছেলে পক্ষের লোকজন মহিলাকে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের খবর শুনে উখিয়া থানার পুলিশ সদস্য এএসআই শামীম ও তাঁর টিম ঘটনা স্থলে আজ বিকেল সাড়ে তিনটার সময় উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিকে আনেন।

এবিষয়ে এএসআই শামীম জানান, খবর শুনে আমরা তাৎক্ষণিক নির্যাতিত মহিলার পাশে দাঁড়ায় এবং যতটুকু সম্ভব তাকে আর্থিকভাবে সহযোগীতাও করি। মহিলার অভিযোগ থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।

এএসআই শামীম উখিয়ার মানুষকে সবসময় নিজ উদ্যোগে সহায়তা করে থাকেন। সে বিষয়ে তার কাছে মানবিক সহায়তা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি আমার পারিবারিক শিক্ষা। আমার বাবা, দাদারা মানুষকে সবসময় সহায়তা করে যাচ্ছে। আমিও তাঁদের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি।

তাঁর তাৎক্ষণিক পদক্ষেপ এবং সহযোগিতায় গ্রামবাসী অত্যন্ত আনন্দিত এবং শামীম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা শামীম স্যারের মত পুলিশ অফিসার সারা বাংলায় চাই, তাঁর মত সন্তান প্রতিটি ঘরে ঘরে জন্ম হউক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।