মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মানবতার ফেরিওয়ালা শের আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

শেয়ার করুন

ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
সততা ও মানবতায় বাংলাদেশ পুলিশের অহংকার, চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশে কর্মরত, ২০১৬ সালের ১১ডিসেম্বর সড়ক দূর্ঘটনার কবল থেকে উম্মে কুলসুম নামের ছোট্ট শিশুকে উদ্ধার করে প্রধানমন্ত্রীর কাছ থেকে মানবিকতায় পি.পি.এম.পদক প্রাপ্ত শের আলী পি,পি,এম গুরুতর অসুস্থ্য হয়েছে। গত ৬ জুলাই তার মেরুদন্ডে PROLAPSED LUMBAR INTERVERTEBRAL DISC (PLID)সমস্যা জনিত কারণে তার মেরুদন্ডের PLID L-3-4-5,অপারেশন করা হয়েছে। তিনি গত দুই মাস ধরে চরম ব্যথাতুর যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছেন। তিনি চট্টগ্রাম পুলিশ লাইন হাসপাতালে গত দু’মাস ধরে চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৭ সেপ্টেম্বর মঙ্গল বার ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শের আলী পিপিএম ককসবাজার জেলার রামু উপজেলার রশিদনগরের বাসিন্দ। তিনি ডিবি পুলিশে চাকরি করে সততা,ন্যায় পরায়নতা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্পন করে পুলিশ বিভাগের আইডল হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন। ডিবিতে কর্মরত তার সহকর্মীরা জানান, শের আলী শুধু মাত্র চাকুরির বেতন নির্ভরশীল একজন স্বল্প আয়ের কর্মচারি হিসেবে তার এহেন বড় অপারেশন পরবর্তী অসুস্থতায় তিনি আর্থিক সমস্যায় পড়েছেন। এ অবস্থায় তার সহকর্মীরা বাংলাদেশ পুলিশের উর্ধতন কতৃপক্ষের প্রতি শের আলীর উন্নত চিকিৎসায় বিভাগীয় সাহার্য সহযোগিতা করার আহবান জানান।

শেয়ার করুন