২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে লোহাগাড়া স্বাশিপের স্মারকলিপি

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা উপজেলা বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) বেসরকারি এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলা স্বাশিপের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিএ মোহাম্মদ মোছলেহ উদ্দীন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: নুরুল আবছার, স্বাশিপের চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, স্বাশিপের লোহাগাড়া উপজেলার সভাপতি মোহাম্মদ আজম খাঁন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন, সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ,বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লোকমান,উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন, মোস্তফা বেগম গার্লস হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মুহাম্মদ মোখতারুল আলম ও গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সোলয়মানসহ উপজেলার স্বাশিপের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।