১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মাদ্রাসা শিক্ষককে বিয়ে করলেন চিত্রনায়িকা ময়ূরী

বিনোদন ডেস্কঃ দীর্ঘদিন ধরেই মিডিয়াতে নেই এক সময়ের সাড়া জাগানো নায়িকা ময়ূরী।  এফডিসিতেও নেই তার যাতায়াত।  চ্যানেলগুলোর কোনো শোতেও দেখা মেলে না তাকে।

তবে সম্প্রতি পাওয়া গেল নতুন খবর।  বিয়ে করেছেন এ নায়িকা।

গত আগস্ট মাসে তৃতীয়বারের মতো এ বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন তিনি।  স্বামীর নাম জুয়েল আহমেদ।

ময়ূরীর বর্তমান স্বামী পেশায় মাদ্রাসার শিক্ষক।  বিশেষ সূত্রের বরাতে পাওয়া তথ্য মোতাবেক তিনি এখন গাজীপুরের একটি মাদ্রাসায় পাঠদান করান।

তিন মাসে  ময়ূরীর দ্বিতীয় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় বলে জানা গেছে।  এরপর জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের দেড় মাসের মধ্যে জুয়েলকে বিয়ে করেন নায়িকা।

নতুন স্বামীকে নিয়ে টঙ্গীতে বসবাস করছেন। ময়ূরীর প্রথম স্বামীর  ঘরের একটি কন্যা সন্তান রয়েছে; নাম অ্যাঞ্জেল।

ময়ূরী প্রথম বিয়ে করেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলনকে। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর মারা যান তিনি। এরপর ময়ূরী দ্বিতীয়বারের মতো বিয়ে করেন শ্রাবণ শাহ নামের এক চলচ্চিত্র অভিনেতাকে। কিন্তু সেই সংসারও টেকেনি।  এবার মাদ্রাসা শিক্ষককে বিয়ে করলেন এ অভিনেত্রী।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন ময়ূরী।  শতাধিক ছবি মুক্তি পেয়েছে তার। সর্বশেষ তার অভিনীত  ‘বাংলা ভাই’ ছবিটি মুক্তি পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।