২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

মাদ্রাসা জঙ্গিবাদের জায়গা নয়

মাদ্রাসায় পড়ালেখা করলে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হয়না, তার প্রমান সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে প্রতিয়মান হয়েছে। মাদ্রাসায় শুধুমাত্র ইসলামী ও নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হয়। সুতারাং ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের কোন স্থান নেই। উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩৪ বছর উদযাপন ও ইছালে সওয়াব মাহফিলে শনিবার উপরোক্ত কথা গুলো বলেন বক্তারা। মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী,  উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, ম্যানেজিং কমিটির সেক্রেটারী সুলতান আহমদ, অধ্যাপক মোহাম্মদ আলী, প্রাক্তন ছাত্র মাওলানা সুলতান আহমদ, রহমত উল্লাহ, আবু বক্কর, সাংবাদিক আহসান সুমন, উদযাপন পরিষদের আহবায়ক মোঃ সাহাব উদ্দীন প্রমূখ। এছাড়াও ১৯৮৩সাল হতে অদ্যবধি পর্যন্ত অধ্যায়নরত প্রাক্তন ছাত্র, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা তাঁদের স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন। প্রথম অধিবেশন পরিচালনা করেন উদযাপন পরিষদের সদস্য সচিব খাইরুল আমিন ও হারুন অর রশিদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।