মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মাদক ও সন্ত্রাস দমন, মানুষের নিরাপত্তায় ধানের শীষে ভোট দিন: নাজিয়া জাহান চৌধুরী

শেয়ার করুন

কক্সবাজার-৪ আসনে ২৩ দলীয় ঐক্যজোট মনোনীত একক প্রার্থী শাহজাহান চৌধুরীর কন্যা এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী মাদক ও মানবপাচার রোধ, সন্ত্রাস দমন সহ সকল অপকর্ম বন্ধের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেয়ার জন্য আহবান জানিয়েছেন। তিনি বলেন-উখিয়া-টেকনাফে ধানের শীষ প্রতীকের গণজোয়ার দেখে মহাজোটের প্রার্থী এখন দিশেহারা হয়ে ধানের শীষের নেতাকর্মী-সমর্থকদের উপর সশস্ত্র হামলা ও মামলা করছে। আর হামলা-মামলায় কৌশলে পুলিশ হামলাকারীদের সহায়তা করার অভিযোগ করে বলেন-পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন নাকরলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যাহত হবে। রোববার ১৬ ডিসেম্বর উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং ক্লাস পাড়ায় ধানের শীষের সমর্থনে আয়োজিত পৃথক ২টি মহিলা সমাবেশে সাবেক এমপি কন্যা এড. নাজিয়া জাহান চৌধুরী উপরোক্ত কথা বলেন। সমাবেশ গুলোতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন-জামায়াত নেতা এডভোকেট শাহজালাল চৌধুরীর সহধর্মিনী হাসিনা জালাল, রোকেয়া বেগম মুন্নী, জামাল আহমদ, ফরিদুল আলম, কালু চৌধুরী প্রমুখ। সমাবেশ দু’টিতে প্রচুর জনসমাগম ঘটায় অনেকটা জনসভায় রূপ নেয়। এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

শেয়ার করুন